বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মানব কল্যাণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে শহরে ছিন্নমুল নারী-পুরুষ সহ অসহায় ও হাসপাতালের গরীব রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ পারভেজ (মাশুক) এর নেতৃত্বে মধ্যরাতে শহরের অলিগলিতে অবস্থানরত ভাসমান ছিন্নমুল নারী-পুরুষ ও বিভিন্ন এলাকার পাহারাদারদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়া হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে অবস্থানরত গরীব রোগী ও তাদের আত্মীয় স্বজনের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোঃ গাজিউর রহমান, ঈদু তালুকদার, মোঃ সারোয়ার, ইশাত খান, মোঃ আকাশ চৌধুরী ফাহিম, মোঃ নানু মিয়া, মোঃ রেদোয়ান চৌধুরী, মোঃ হৃদয় তালুকদার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com