মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ আগামী ৩১ জানুয়ারি আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল সোমবার ২০ জানুয়ারি বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও নির্বাচন কমিশনার শরিফ চৌধুরী, খালেদুর রশীদ ঝলকের নিকট। নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিকাল মনোনয়ন পত্র বিতরণ করা হয়। দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেন। সভাপতি পদে সাবেক সভাপতি দৈনিক মানবজমিন ও হবিগঞ্জ জনতার এক্সপ্রেস প্রতিনিধি শেখ আমির হামজা, সাবেক সভাপতি আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক হবিগঞ্জের মূখ প্রতিনিধি স্বপন বনিক ও সাবেক সহ-সভাপতি আমাদের সময় প্রতিনিধি ফরহাদ চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খোয়াই, যায়যায়দিন ও সিলেটের ডাক প্রতিনিধি মোঃ আবু হেনা, তরফ বার্তা প্রতিনিধি কামরুল হাসান কুহিন ও শরিফ উদ্দিন পেশোয়ার। এছাড়া সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মিলন মাহমুদ, কোষাধ্যক্ষ পদে বিকে ব্যানার্জী ও সঞ্জীব রায় চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে তাজুল ইসলাম মোজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুহেল রানা, কার্যকরী সদস্য পদে দ্বীগেন্দ্র সুত্রধর, জুনায়েদ আল হাবিব ও আবুল খায়ের মাহাদি মনোনয়ন পত্র দাখিল করেন। আজ ২১ জানুয়ারি মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং আগামিকাল ২২ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ। আগামী ৩১ জানুয়ারি উপজেলা পরিষদ এর হল রোমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার শরিফ চৌধুরী জানান, গঠনতন্ত্র মোতাবেক এ বছস থেকে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com