সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের পিটিআই স্কুলের ভেতর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই স্কুলের মেইন গেইটের ভেতর থেকে ৫০ পিস ইয়াবাসহ মোশারফ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সে বানিয়াচং উপজেলার টিকাটি গ্রামের ইসমাইল মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসির নির্দেশে এসআই রিপন সিংহের নেতৃত্বে পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করেন। এ সময় তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com