বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান মানবজমিনকে জানান, আগামী ৫-৭ দিন তাপমাত্রা আরও নিচে নামতে পারে। প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন জেলার হাওর অঞ্চলের বোরো চাষি ও চা শ্রমিকসহ নিম্ন আয়ের গ্রামীণ জনপদের খেটে খাওয়া হতদরিদ্র মানুষ। শীত থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের রক্ষায় উষ্ণ কাপড়ের সংকটে ভুগছেন তারা। এখন প্রতিদিনই তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, জেলাজুড়ে বেড়ে চলেছে ঠান্ডাজনিত রোগ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে দুর্ভোগে পড়েছেন। ঠান্ডাজনিত রোগের কারণে জেলা-উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com