সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মার্কুলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গনেশ দাস (৪৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ৯ জন নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গনেশ দাস মামলার একজন অন্যতম আসামী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি মার্কুলি বাজারে গোপনে বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com