শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে মাদকসহ নারী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগস্থ রেল কলোনি থেকে ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি সুমি বেগম (২৫) কে আটক করেন। আটককৃত সুমি বেগম রিপন মিয়ার স্ত্রী, সে শাপলাবাগ রেল কলোনিতে ভাড়া বাসায় থেকে মাদকের ব্যবসা করে আসছিল। তার বাড়ি সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার ছত্রিশগ্রামে। গ্রেপ্তারকৃত সুমি বেগমকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে ডিবি। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com