রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে “নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফয়সাল চৌধুরী, সাফিয়া খাতুন, ডলি প্রভা রায়, এসআই নাজমুল হক প্রমূখ। সভা শেষে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী পাঁচ জন জয়িতা, লাকী রাণী শীল, ডলি প্রভা রায়, বকুল দেবনাথ, হালিমা আক্তার ও সাফিয়া খাতুন এর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com