সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার আরশাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, এসআই আওলাদ হোসেনসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অসিারের কার্যালয়ের পক্ষ থেকে ৩ জন জয়ীতাকে সংবর্ধনা প্রধান উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com