শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মিনাল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়েছে জিএসসি

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) নেতা বেডফোর্ডশায়ার ব্রাঞ্চের সিনিয়র ভাইস চেয়ারম্যান লুটন শহরের বাসিন্দা অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও মানবতাবাদী সংগঠনের সাথে জড়িত মিনাল চৌধুরীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় গত ৮ অক্টোবর একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে।
যুক্তরাজ্য প্রবাসী মিনাল চৌধুরী নবীগঞ্জ থানার বাসিন্দা। তার বিরুদ্ধে স্থানীয় স্বার্থান্বেসী মহলের মাধ্যমে উদ্দেশ্য প্রনোদিতভাবে থানায় যে মামলাটি দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।
এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বেডফোর্ডশায়ার জিএসসি’র চেয়ারপার্সন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব তৌফিক আলী মিনার, জিএসসি বেডফোর্ডশায়ারের সেক্রেটারি জেনারেল তালুকদার মোহাম্মদ শহিদুল হক ও ট্রেজারার মোহাম্মদ অলি আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com