সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী তাহমিদ আহমেদ। গীতা পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী বিশাল। নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন এর সভাপতিত্বে ও বিদায়ী শিক্ষার্থী তোহার সঞ্চালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, মোশাহিদ মিয়া, ইন্সট্রাক্টর ইউ, আর,সি জাকির হোসেন, অভিভাবক কমিটির সভাপতি মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী প্রমুখ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com