মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল-জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে ৩ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস স্থানীয় রেলওয়ে জাংশন কলোনিতে এ ভ্রাম্যমাণ আদালতের বিচার করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত নুর মিয়ার পুত্র ওয়াহেদ মিয়া (৪০), হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদের মৃত শহীদ মিয়ার পুত্র কামাল মিয়া (৩০) ও বানিয়াচং উপজেলার গুণই গ্রামের সাদত আলীর পুত্র ইউনুছ আলী (৫৬)। সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এ তথ্য দিয়েছেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনিতে গাঁজা সেবন করার সময় উপকরণসহ তিনজনকে হাতেহাতে আটক করা হয়। পরে ইউএনও পল্লব হোম ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com