বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লস্করপুরে নারীকে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মান্না শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্নাকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গতকাল রোববার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মান্নাকে পান্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com