শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে সাদাছড়ি বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। সভাপতি তার বক্তব্যে বলেন- দেশের ৪৪ জেলায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত সারাদেশে ১ হাজার সাদাছড়ি বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলায় সংস্থার কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি স্থায়ী কার্যালয় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাংশু সোম মহান বলেন- দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় জেলা প্রশাসন ও পৌরসভা একসঙ্গে কাজ করবে এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সাদাছড়ি হাতে দৃষ্টি প্রতিবন্ধীদের দেখে মানুষ সহায়তার জন্য এগিয়ে আসবে।
সাবেক পৌর কমিশনার সামছু মিয়া অনুষ্ঠানে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন এবং হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল মজিদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তাসনুভা-শামীম ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক শান্ত রবি দাশ দীপক।
অনুষ্ঠান শেষে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ করা হয় এবং তাদের যাতায়াতের খরচ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com