বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউপি চেয়ারম্যান নোমান হত্যা মামলায় কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতে পালানোর পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিপন শীল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দেন। গ্রেপ্তার নোমান নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের হাজী সেলিম উদ্দিনের ছেলে। তাকে গত শুক্রবার (১ নভেম্বর) সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে সেদিন রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি আলমগীর কবির বলেন, রিপন শীল হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নোমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রয়োজন পড়লে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ প্রথমদিন দুপুর ১২টার দিকে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তায় হাজারো ছাত্র-জনতা অবস্থান নেন। তারা টাউন হলের দিকে এলে আওয়ামী লীগ নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নেয়। এতে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রিপন শীলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিপন শীলের মা রুবি রাণী শীল এ ঘটনায় গত ১৫ আগস্ট সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন এমপি মো. আবু জাহির ও ৫৮ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com