শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ পিবিআই এর সহযোগিতায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিবিআই হবিগঞ্জ জেলার সহযোগিতায় পরিবার পেতে যাচ্ছে তানজিলের লাশ। গতকাল সকালে মাধবপুর থানার নোয়াপাড়া ভবানীপুর এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ বিষয়টি পিবিআই এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ হায়তুন-নবী কে অবগত করেন। তৎক্ষনাৎ পুলিশ সুপারের নির্দেশে অজ্ঞাত যুবকের লাশটির পরিচয় সনাক্তের জন্য পিবিআই, হবিগঞ্জ এ কর্মরত পুলিশ পরিদশক শরীফ মো: রেজাউল করিম, এস.আই (নিঃ) শাহিন, এ.এস.আই(নিঃ) তারেকুর রহমান, কন্সটেবল শরীফ উদ্দিন ও ড্রাইভার কং জাকির সহ একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাত লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক লাশের পরিচয় শনাক্ত করেন। মৃত ব্যক্তির নামঃ মো তানজিল (২৫), পিতা-মোঃ আনোয়ার, মাতা-মোসাঃ শিরিনা আক্তার। স্থায়ী ঠিকানা- দড়িকান্দি (হোরগাঁও), গোলাকান্দাইল ইউপি, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়নগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com