মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

“অধিকার এখানে, এখনই” প্রকল্পের উদ্যোগে হবিগঞ্জে ব্র্যাকের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০ অক্টোবর হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কিশোরী, শিক্ষার্থী, ইয়ুথ ও অন্যান্যদের মধ্যে চিত্রাংকন, শিক ও অভিভাবকদের অনুভূতি প্রকাশ এবং জীবনে প্রতিষ্ঠিত (সরকারি/বেসরকারী/উদ্যোক্তা) নারীদের নিয়ে উদ্দীপনা/অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি ব্র্যাক সামাজিক মতায়ন ও আইনী সুরা কর্মসূচির আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের মাধ্যমে উদযাপন করা হয়। কন্যা শিশুদের ভবিষ্যতের স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক রুমানা আক্তার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খানম, এসেড হবিগঞ্জ এর সমন্বয়ক তৌজিয়া আক্তার, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পাদক মো. কাউছার আহমেদ। ইয়ুথ সদস্য সোয়েনা আক্তার সানজানার সভাপতিত্বে ও মোঃ লোকমান আহমেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার এখানে এখনই প্রকল্প (আরএইচআরএন-২) এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন জেলা যুব সংগঠক তানিয়া সুলতানা, জান্নাতুল নওমী পূর্ণ। সভায় ২৪০ জন শিক্ষক অভিভাবক ইয়ুথ সদস্য, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় বক্তাগণ বলেন, নারীরা যা চাইবে তাই হবে। কিছু পরিবার মেয়েদের সুযোগ দেয়। মেয়েদের উচিৎ পরিবারের উপর আস্থা রাখা। পরিবার যাতে ভরসা করে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে মেয়েদের। সহপাঠিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ চাই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com