মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে। জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি গতকাল বুধবার বিকেলে ধীরগতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তাঁর একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত অবস্থায় তাঁকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক বলেন, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলে সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com