বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চুর নেতৃত্বে হবিগঞ্জে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। গত বৃহস্পতিবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত নেতৃবৃন্দ শহরের বিভিন্নস্থানে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামাজুল খান, সদস্য অঞ্জন রায়, টিপু, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় রায়, অফিস সহকারী মহরম আলী প্রমূখ। পরিদর্শণকালে মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা পূজা কমিটির সাথে কথা বলে পূজার সার্বিক খোজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে পূজা মন্ডপগুলাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com