বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.হ.ম কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামাতে ইসলামী হবিগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা মোখলেসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। উপস্থিত ছিলেন- চুনারঘাটের বিশিষ্ট মুরুব্বি ও জামে মসজিদের সভাপতি আরজু মিয়া মাস্টার, চুনারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জামায়াতে ইসলামী নেতা শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. নজরুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা ইদ্রিস আলী, চুনারুঘাট পৌর জামায়াতের সভাপতি মীর সাহেব আলী, হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি ফুয়াদ হাসান, মোস্তফা কামাল, আব্দুল হাফিজ ও খলিলুর রহমান, ইসলামী ছাত্রশিবির চুনারঘাট উপজেলার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি মারুফ আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com