শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ডাকাতি মামলার আরও ১ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ডাকাতি মামলায় রাসেল আহমেদ নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় এ নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হল। গতকাল বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শালুটিকর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন- নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, গত মঙ্গলবার রাতে আউশকান্দির মডেল বাজারের ঢাকা-সিলেট মহাসড়কে ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯টি ডেকা বাছুর ও একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ৫টি এবং নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ এনায়েতুল এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com