সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জিকে গউছের বিরুদ্ধে অপপ্রচার করায় নবীগঞ্জে রেজা কিবরিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা ছাত্রদল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট (বিভাগ) হবিগঞ্জ পৌরসভার ৩ বারের নির্বাচিত পদত্যাগকারী সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ভারসাম্যহীন কাল্পনিক বক্তব্যের প্রতিবাদে ড. রেজা কিবরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা করে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রনেতা নাবেদ মিয়া বলেন, জিকে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়া যে বক্তব্য দিয়েছেন নবীগঞ্জবাসী ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছেন। রেজা কিবরিয়া কারো ধারা প্রভাবিত হয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য কাল্পনিক বক্তব্য দিয়েছেন। যতদিন ধরে নিঃশর্ত ক্ষমা না চাইবে ততদিন রেজা কিবরিয়াকে নবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com