বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি ॥ দালালদের তালিকা প্রনয়ণ করে থানায় টানানো হবে

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ কামাল হোসেন। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. কামাল হোসেন, ওসি (তদন্ত) দুলাল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় সম্পাদক আলা উদ্দিন আহমেদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী, শাহ সুলতান আহমদ, এম. মুজিবুর রহমান, আশাইদ আলী আশা, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সলিল বরন দাশ, মুহিবুর রহমান, ছনি আহমেদ চৌধুরী, অঞ্জন রায়, সাগর আহমেদ, মোফাজ্জল ইসলাম সজীব, আলাল মিয়া, ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. কামাল হোসেন বলেন- নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশকে সার্বিক সহযোগিতা কামনা করতে হবে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে, থানাকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা প্রনয়ণ করে থানায় টানানো হবে। ওসি বলেন- মিথ্যা মামলার মাধ্যমে কেউ হয়রানির শিকার হবেন না। ফেসবুকে যেকোনো তথ্য শেয়ার করলে তথ্যের সত্যতা যাচাই করা উচিত অন্যতায় গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com