শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পেনশনের টাকা উত্তোলনে জেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী সঞ্জিত দাসের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিতার পেনশনের টাকা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে না পাড়ায় জেলা শিক্ষা অফিসে হয়রানির শিকার হয়েছেন এক প্রতিবন্ধী ছেলে। এ বিষয়ে গতকাল রবিবার মোঃ শেখ ফরিদ নামে ওই ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলার সোয়ারগাঁও এলাকার সিরাজ উদ্দিন আহমদ। তার মৃত্যুর পর পারিবারিক পেনশন ভোগ করেন তার স্ত্রী মোছাঃ আনজুমুন নেছা। আনজুমুন নেছা অসুস্থ হয়ে পড়লে ২৬/০২/২০২২ ইং তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তার মৃত্যুর পর প্রতিবন্ধী ছেলে মোঃ শেখ ফরিদকে পারিবারিক পেনশন দেওয়ার আবেদন করেন। যার পি,পি, ও নং ডি এ ও/হবি/১৬০। পেনশন মঞ্জুরী-নং জে প্রা শি অ/হবি/পেনশন/৮৭/২৭৬/২, তাং ৩০/০১/৮৮ ইং। এদিকে, ৩০/০৮/২০২৩ ইং তারিখে মোছাঃ আনজুমুন নেছা বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। তিনি মারা যাওয়ায় বিধি মোতাবেক পারিবারিক পেনশন প্রতিবন্ধী সন্তান মোঃ শেখ ফরিদ, মঞ্জুরীর আবেদন করেন। কিন্তু বিষয় টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দিনের পর দিন ধর্ণা দিয়ে কোন সুরাহা হয় নি, বরং জেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী সঞ্জিত দাস তার কাছে ঘুষ দাবি করেন। ঘুষ না দিতে পাড়ায় প্রতিবিন্ধ মোঃ শেখ ফরিদকে। বিভিন্ন কৌশলে হয়রানী করে আসছিলেন তিনি। এই হয়রানি থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com