শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে মায়ের স্বপ্ন পূরণ করে হেলিকপ্টারে নববধুকে আনলো যুবক

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মক্রমপুর গ্রামে মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন শেখ রাসেল সরকার নামে এক যুবক। ২ বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। তিনি উপজেলার মক্রমপুর গ্রামের মরহুম শেখ আয়ুব আলী সরকার ও রাজিয়া খাতুনের ছেলে।
গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ইদু মিয়ার কলেজ পড়ু-য়া মেয়ে সানজিয়া আক্তারকে হেলিকাপ্টারে চড়ে বিয়ে করেন। বেলা ১ টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকাপ্টার মক্রমপুর ঈদগাহে অবতরণ করে। এ সময় হেলিকাপ্টার দেখার জন্য এলাকাবাসী ভিড় জমান। গ্রামে প্রথম হেলিকাপ্টারের অবতরণ দেখে অনেকেই আনন্দিত হন। ১ টা ৪৫ মিনিটে হেলিকাপ্টার বর রাসেলকে নিয়ে রিচি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। ২ মিনিটে হেলিকাপ্টার কন্যের বাড়ি রিচিতে পৌছেন। সেখানে উৎসুক লোকজন হেলিকাপ্টার দেখার জন্য ভীড় জমান। বিকেল ৫টার দিকে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নববধুকে নিয়ে রাসেল বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ২ মিনিটেই বাড়িতে পৌছেন তিনি।
বর রাসেল সরকার সাংবাদিকদের জানান, তার মায়ের স্বপ্ন ছিল আমি বড় হলে হেলিকাপ্টারে বিয়ে করানোর। মায়ের স্বপ্ন পূরণ করতে আমার বড় ভাই জুয়েল সরকারসহ পরিবার আমাকে হেলিকাপ্টারে ছড়িয়ে বিয়ে সম্পন্ন করেন।
বরের বড় শেখ জুয়েল সরকার জানান, আমাদের গ্রাম তথা মক্রমপুর ইউনিয়নে আর কোন বিয়ে বর হেলিকাপ্টারে চড়ে করেননি। অপর দিকে রিচি গ্রামেও হেলিকাপ্টারের এটি প্রথম বিয়ে। তাই দুই গ্রামের মানুষই হেলিকাপ্টার বর ও নববধুকে দেখতে ভীড় জমিয়েছেন। আর আমরা মূলত আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই ছোট ভাইকে হেলিকাপ্টারে চড়িয়ে বিয়ে করাই।
বরের মামা জালাল মিয়া বলেন, মায়ের ইচ্ছাপূরণের জন্যই রাজিব হেলিকপ্টারে করে বিয়ে করেছে। এতে আমার বোনসহ সকলেই খুশি।
বরের চাচাতো চাচাত ভাই ইউপি সদস্য আহাদ মিয়া জানান, আমরা গর্বিত হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়িতে নববধূ এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com