শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক সম্মাননা টেরি বেকার পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এসটি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বাংলাদেশের তোফাজ্জল সোহেল।
২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী শরীফ জামিল।
এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য। ২০১৪ সাল থেকে ওয়াটারকিপার এলায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।
পুরস্কার পেয়ে তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন এর স্বীকৃতি পেলে ভালো লাগে তবে দায়িত্বও বাড়ায়। আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com