সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে জনতার হাতে চোর আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বাগানবাড়িতে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে জনতার পাকড়াও হয়েছে একজন চোর। এ সময় তার দুই সহযোগী পালিয়ে গেছে। তারা সবাই মির্জাটুলা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বাগান বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের আলফু মিয়ার ছেলে মোঃ আমিন আলী (৪০), তার সহযোগীদের নিয়ে ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় আমিন আলীর দুটি হাত ও পা-জ্বলসে যায়। এ সময় শোর চিৎকারে পাহারাদার ও লোকজন এগিয়ে এসে আমিন আলীকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ বিষয়ে বাহুবল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস জানায়, আটককৃত আমিন আলীকে চিকিৎসা দেয়া হচ্ছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া চোরদের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ভয়ে রাত জেগে ঘরবাড়ি পাহাড়া দিচ্ছে জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com