মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় ফারুক মাহমুদ গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক ফারুক মাহমুদ গুরুতর আহত হয়েছে। গত রবিবার বিকাল ৩টায় চুনারুঘাট বাল্লা রোডস্থ হাজী আলীম উল্লা মাদ্রাসার সামনে বাংলালিংক টাওয়ারে নিচে এই ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় ওই এলাকার বাংলালিংক টাওয়ারের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন সাংবাদিক ফারুক মাহমুদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ফারুক মাহমুদ এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে টাওয়ারের পাশে থাকা চুনারুঘাট পৌর যুবদলের জয়েন্ট সেক্রেটারি মনিরুল ইসলাম এর বাসায় গেইটের সামন থেকে যুবদল নেতা মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিক ফারুক মাহমুদকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। এ সময় ফারুক মাহমুদসহ উভয়পক্ষের ৩ জন আহত হন। পরে স্থানীয় লোজন আহত সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। অপর আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংবাদ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদল পুলিশ দেখে আসেন। সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহল সাংবাদিক ফারুক মাহমুদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com