মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে সাংবাদিকের গাছ কর্তন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার শরীফ নগর (নতুন বাড়ি) ঈদগাহ সংলগ্ন এলাকায় সাংবাদিক মোঃ গোলাম রহমান লিমন এর নিজ বসত বাড়ীর রাস্তার পাশ থেকে ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের কাঠের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায় মালুম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হক (৫০) ও তাহার স্ত্রী আজমিরীগঞ্জ উপজেলা কমপ্লেক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা বেগম (৪৫) এর বিরুদ্ধে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ড শরীফনগর (নতুন বাড়ি) ঈদগাহ সংলগ্ন গ্রামের সাংবাদিক মোঃ গোলাম রহমান লিমন এর বাড়ীতে। এ ব্যাপারে গত ০৭ সেপ্টেম্বর শনিবার সাংবাদিক গোলাম রহমান লিমন আজমিরীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান- এ বিষয়ে লিখিত অভিযোগ আমরা পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com