শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিজামপুরে ত্রাণ বিতরণকালে জিকে গউছ ॥ শেখ হাসিনা অনেক জুলুম করেছে গুলি করে মানুষ হত্যা করেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শেখ হাসিনা গত ১৬টি বছর আমাদের উপর অনেক জুলুম করেছে, অনেক কষ্ট দিয়েছে, গুলি করে মানুষ হত্যা করেছে। মিথ্যা মামলায় দন্ড দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬টি বছর বন্দি করে রেখেছিল। মিথ্যা মামলায় দন্ড দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। শেখ হাসিনা ভেবেছিল, পুলিশ দিয়ে, আইন শৃংখলা বাহিনী দিয়ে আজীবন মতায় থাকবেন। কিন্তু বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনয়িনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও এডভোকেট আফজাল হোসেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com