সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাট খোয়াই নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের খোয়াই নদী থেকে চল্লিশোত্তর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মহিলার লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে উজান থেকে ওই নারীর লাশটি ভেসে এসেছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার ওসি (তদন্ত) জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com