শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ব্যারিস্টার সৈয়দ সুমনের বিরুদ্ধে ঢাকায় হত্যা মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী জেলার মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার আদাবর থানায় মামলাটি করেছেন। এতে শেখ হাসিনাসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন ২৯ নম্বর আসামি। মামলার ২৯ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে- ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য, পিতা সৈয়দ এরশাদ আলী, সাং- সৈয়দ সাহেবের বাসা, বড়াইল, ডাকঘর চুনারুঘাট-৩৩২০, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের পর তিনি আত্মগোপনে চলে যান। মাঝে মধ্যে ফেসবুকে তিনি ভিডিও বার্তা পাঠালেও বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com