সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

“শিবপাশা মুন্সি বাড়ী কল্যাণ ট্রাষ্ট” এর শুভ সুচনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীর প্রতিষ্ঠিত মাদ্রাসা “মাদ্রাসায়ে নুরে মদীনায়” ১ লাখ টাকা অনুদানের মাধ্যমে গত ১৪ আগস্ট “শিবপাশা মুন্সি বাড়ী কল্যাণ ট্রাষ্ট” এর শুভ সুচনা হয়। বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের অন্তর্গত “শিবপাশা মুন্সি বাড়ী” এলাকার একটি সম্ভ্রান্ত বাড়ী হিসেবে পরিচিত। এই বাড়ীটি শিক্ষা দীক্ষায় সেই বৃটিশ আমল থেকেই অত্যান্ত পরিচিত। এ বাড়ীতে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বিশ্বের সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি পর্যন্ত। মাদ্রাসায় শিক্ষায়ও রয়েছে তাদের ব্যাপক অর্জন। আলেম থেকে শুরু করে মুফতি সবই রয়েছে তাদের মধ্যে। এ বাড়ীর কৃতি সন্তানগণ বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকার, ইউরোপের বিভিন্ন দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে অত্যান্ত সুনামের সাথে চাকুরী ও ব্যবসা বাণিজ্য করে আসছেন।
উল্লেখ্য, মুন্সি বাড়ীর প্রায় ৯৫ জন লোক আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ৭৫ জন আমেরিকা ও ইউরোপে বসবাস করছেন। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা এক বিরাট অবদান রেখে চলেছেন। গ্রাম এবং এলাকার দরিদ্র মানুষের কল্যাণই মুন্সি বাড়ী কল্যাণ ট্রাষ্টের অন্যতম লক্ষ্য। আর এ মহৎ কাজের জন্য তারা মহান আল্লাহপাক এবং গ্রামবাসীর সহযোগিতা কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com