সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ থানায় ফিরছে পুলিশ শুরু হয়েছে সেবা কার্যক্রম

  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানায় আসতে শুরু করেছে পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহযোগিতায় থানায় শুরু হয়েছে সেবা কার্যক্রমও। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নবীগঞ্জ থানার কর্মরত পুলিশ পরিদর্শক, এসআই, কনস্টেবলসহ পুলিশ কর্মকর্তা যোগ দেন। এরপর শুরু হয়েছে সেবা কার্যক্রম। থানার নিরাপত্তায় এখনো সেনা সদস্য মোতায়েন রয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, নবীগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ৭০ ভাগ সদস্য ইতিমধ্যে যোগদান করেছেন, আশা করি বুধবারের মধ্যে সবাই যোগ দিবে। তিনি বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য এলাকায় ভাংচুর হলেও নবীগঞ্জ ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। ছাত্রজনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ থাকায় নবীগঞ্জের সরকারি স্থাপনায় কোনো হামলার ঘটনা ঘটেনি। তাই ছাত্রজনতাকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com