বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের পাইকপাড়ায় বালু খেকোদের মহোৎসব

  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে বালু খেকোদের বালু উত্তলনের মহোৎসব চলছে। স্থানীয় আমপাড়া নামক ছড়ার বাঁধ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করেছে একদল বালু খেকোরা। জানা যায়, উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দী গ্রামে একদল অবৈধ বালু উত্তোলনকারীরা দীর্ঘদিন যাবৎ আমপাড়া ছড়া এবং ছড়ারপাড় কেটে রাতের আধারে বালু উত্তোলন করে ট্রাক্টর দিয়ে জেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার অভিযান চালিয়ে উল্লেখিত স্থানের বালু গুলো জব্দ করেন এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। অবৈধ বালু গুলো জব্দ হওয়ার পরেও বালু খেকোরা বালু পাচারের মহোৎসবে মেতে উঠেছে। স্থানীয়রা বলছেন, অবৈধ বালু উত্তোলনের মহোৎসবের ধারাবাহিকতা অব্যাহতের ফলে ইতিমধ্যেই ধ্বংশ হয়ে যাচ্ছে রাস্তাঘাটসহ সাধারণ মানুষ জনের যাতায়াত ব্যবস্থা। তারা আরোও বলেন- এই মুহূর্তে এর যথাযত ব্যাবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দৃষ্টি কামনা করছেন। উল্লেখিত ঐ রাস্তাটি কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেরামত করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com