শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ১ ব্যক্তির হাতের কব্জি ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামে নদীতে গোসল করার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সুকুমার দাস (৩০) নামের এক ব্যক্তির হাতের কজি¦ উড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সেই ওই গ্রামের নীল দাসের পুত্র। জানা যায়, গতকাল ওই সময় বাড়ীর পাশর্^বর্তী নদীতে গোসল করতে যায় সুকুমার। এ সময় নদীর পাড়ে কস্টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পায় সে। কৌতুহল বশত সে ওই বস্তুটিকে হাতে নিয়ে দেখতে চায়। ঠিক ওই সময় ককটেলটি বিস্ফোরিত হয় তার ডান হাতে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বিস্ফোরণে সুকুমারের ডান হাতের কজি¦ ক্ষতবিক্ষত হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়েছে। এদিকে কোথা থেকে কস্টেপ মোড়ানো বস্তুটি ওই স্থানে আসলো তার হদিস পাওয়া যায়নি। এ ঘটনার পর পরই ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com