মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সংকটে জনতার পাশে আছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চলমান রাজনৈতিক সংকটে সারা দেশে যখন অস্বাভাবিক পরিবেশ করছে। এ সময় মাধবপুর বাসির পাশে দাড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গত ৩/৪ দিন মাধবপুরে যাতে সহিংস ঘটনা না ঘটে তিনি সব শ্রেণির পেশার লোকজনদের নিয়ে প্রতিটি ইউনিয়নে সার্বক্ষণিক সবার সাথে যোগাযোগ করছেন।
মাধবপুর থানা ও ফাঁড়িতে পুলিশ শূণ্যতা দেখা দিলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতংক ছড়িয়ে পড়ে। নিরীহ লোকজনের আশংকা ছিল রাজনৈতিক ডামাডোলে বাড়িঘরে আগুন, লুটতরাজ ও খুন খারাপি ঘটতে পারে। এমন আশংকায় মানুষের মধ্যে আতংক ছড়িযে। ঠিক এ মুহুর্তে মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রতিটি ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের সাথে বলে সবাই সাহস যুগিয়েছেন। তিনি বলেন, মাধবপুরের মানুষ শান্তিপ্রিয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলে কোন হানাহানি বা প্রতিহিংসা নেই। যুগ যুগ ধরে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে চলছে। এটি মাধবপুরের ঐতিহ্য। জাতীয় পর্যায়ে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে আবার যথাসময়ে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই সংকটকালে কেউ যাতে কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে জানমালে ক্ষতি সাধন না করতে পারে সেজন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ওই মুহুর্তে সমাজের বিভিন্ন পেশা ও মতের মানুষ সাথে কথা বলে মাধবপুরের সৌহার্দ ও সম্প্রীতি ধরে রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com