বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে পুলিশের সাথে সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও শতাধিক লোক। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভব্দরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদ গায়ের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। তখন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং আন্দোলনকারীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষের সময় শিশুসহ ৬ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক লোক। নিহতরা হচ্ছেন- যাত্রাপাশা গ্রামের সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাইঝের মহল্লার আব্দুর নূরের ছেলে আশরাফুল (১৭), পাড়াগাওয়ের শমশের মিয়ার ছেলে মোজাক্কির (৪০), কামালখানী গ্রামের নয়ন (১৮), জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুল রউফের ছেলে তোফাজ্জল (১৮) ও পূর্বগড়ের ধলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা থানায় অগ্নিসংযোগ করে। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার জানান, ৬ জনের মরদেহ আমরা পেয়েছি। এখন পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত) মোট ৬২ জন ভর্তি হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কতজন মারা গেছে আমরা জানিনা। এখন আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে আছি। থানার অবস্থা সম্পর্কেও জানিনা। তবে মনে হয় থানায় কেউ নেই। সেনাবাহিনী আছে। জানা গেছে, দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীসহ কয়েকশ’ মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঈদ গায়ের সামনে পৌছলেই পুলিশ বাঁধা দেয়। তখন তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। তখন আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উল্লেখিত ৬ জন নিহত হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন। আহতদের বানিয়াচং, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com