বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

শায়েস্তানগরে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো পৌরসভা

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়ায় পৌরসভার ড্রেনের উপর অবৈধভাবে দোকানপাট বসায় যানজট সৃষ্টিসহ বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এর আগেও তিনি একাধিকবার শায়েস্তানগর, পইল রোড, হাইটাওয়ারের নিচে ও বাজারের পশ্চিম দিকে অভিযান চালিয়ে ড্রেনের উপর অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে অবাধে।
অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এতে সরকারের লাখ লাখ টাকার লোকসান হচ্ছে। এ রকম অভিযান পরিচালনা করার জন্য পৌরসভার মেয়রকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com