রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সংসদীয় স্থায়ী কমিটির সভায় এমপি আবু জাহির ॥ ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজ দ্রততম সময়ের মধ্যে শুরু করার জন্য তাগিদ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।
এছাড়া লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত অলওয়েদার সড়ক বাস্তবায়নের প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদন ও হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়কে ড্রেন নির্মাণসহ উন্নয়ন বরাদ্দ প্রদানের জন্য তিনি সভায় কথা বলেন।
এমপি আবু জাহির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে এসব উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।
স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিককের সভাপতিত্বে সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল বিকেল ৩টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন। এ সময় হবিগঞ্জ জেলাসহ সারাদেশে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com