বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের একাংশে ৮-১০ ঘন্টা থাকে না বিদ্যুৎ ॥ শিক্ষার্থীদের পড়াশোনাসহ অফিসের কাজে ব্যাঘাত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভেলকিবাজির কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা ও অফিস আদালতের কাজকর্মসহ দৈনন্দিন কাজের ব্যঘাত ঘটছে। গত কয়েকদিন ধরে লাইনে ত্রুটির অজুহাত দেখিয়ে সন্ধ্যা থেকে ৮-১০ ঘন্টা শহরের একাংশ শায়েস্তানগর, রাজনগর, মাহমুদাবাদ, মোহনপুর, সবুজবাগ, রাজনগরসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তবে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পিডিবির কর্মকর্তারা ইচ্ছামাফিকই বন্ধ করে রাখেন। একাধিকবার জরুরি নম্বরসহ প্রকৌশলীর নম্বরে ফোন দিয়ে জানতে চাইলেও তারা ‘লাইনে ত্রুটি’ কাজ চলছে ছাড়া আর কোনো উত্তর দিতে পারেন না। সন্ধা থেকে নিয়ে রাত ১২ টার পর ২০-৩০ মিনিটের জন্য কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও পরে আবার নিয়ে যাওয়া হয়। এভাবে চলতে থাকে সকাল পর্যন্ত। ফলে স্কুল-কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এ ছাড়া শিশু থেকে শুরু করে বৃদ্ধরা গরমের কারণে ঘুমাতে পারেন না। বাসা-বাড়ি অন্ধকার থাকার কারণে রান্না করতে পারেন না অনেকে।
তবে এ বিষয়ে শহরবাসী অচিরেই বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com