মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের তাজুদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম। গ্রেফতারকৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রাজাপুর টেকেরহাট গ্রামের শানু মিয়ার পুত্র মানিক মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠকাল সাহেবনগর পশ্চিম-পাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার পুত্র সুমন মিয়া (২০), নবীগঞ্জ উপজেলার দেওতৈল গ্রামের মৃত আঃ রহমানের পুত্র তজুদ মিয়া ওরফে তাজুদ (৪৫), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আশব আলীর পুত্র জান্টু মিয়া ওরফে জন্টু (২৫), বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের আঃ মতিনের পুত্র আফজল মিয়া (২০), নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামের মোবাশ্বির আলীর পুত্র মিজান মিয়া (২৮)। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ দেওতৈল গ্রামে তাজুদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন-জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com