সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আইন-শৃংখলা সভায় এমপি আবু জাহির ঈদে জাল নোট ও গরু চুরি রোধে কাজ করার নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোরবানী ঈদে জাল নোট চক্রের অপতৎপরতা ও গরু চুরি রোধসহ সবধরণের অপরাধ দমনে আইন-শৃংখলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, “ঈদ মৌসুমে উশৃংখলা যুবকরা যদি যত্রতত্র উচ্চস্বরে মাইক বাজাতে চায়; তাহলে পুলিশ তাদের ঘরে ফিরিয়ে দিবে। নির্দিষ্ট হল ছাড়া বাইরে কোথাও উচ্চস্বরে গান বাজাতে দেওয়া যাবে না। তবেই সব শ্রেণিপেশার মানুষ যার যার মত করে ঈদ উদযাপন করতে পারবেন।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ। এই দিনে যেন আমাদের কোন অবহেলা অন্যের দুর্ভোগের কারণ না হয় তার জন্য কোরবানীর বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সজাগ দৃষ্টি রাখবেন।”
এ সময় দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হবিগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এমপি আবু জাহির বলেন, “নির্বাচনে আমাদের প্রশাসন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। আগামী দিনেও আমরা হবিগঞ্জে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই।”
পৃথক আইন-শৃংখলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন কুমার দে, সদর ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পৃথক সভায় এমপি আবু জাহির তাঁর সহধর্মিনী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সুস্থতা কামনা এবং তাঁর প্রয়াত শাশুড়ির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com