শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ এর নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন আহমেদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোড মোড়ে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হানুল বারী, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিলু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র নেতা সামাদুল হক, রাজ্জাক মিয়া, সাকিল আহমদ, আনোয়ার হোসেন, বুলবুল আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা জালাল আহমেদকে কারাগারে রেখে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে যে ষড়যন্ত্র হচ্ছে জনগন তা রুখে দিবে। দেশবাসীর মুক্তির জন্য বিএনপির সকল আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ছেন। জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে অগ্রানী ভূমিকা পালন করছেন। আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বলতে চাই অবিলম্বে জালাল আহমেদকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com