শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জ ভূমি সেবা সপ্তাহ শুরু

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশে ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন ) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে তথ্য কেন্দ্র কাম- সেবা বুথের উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া জানান, এই ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। উপজেলা সকল ভূমি অফিস থেকে ভূমি সেবা সপ্তাহ উপলে অফিস চলাকালীন তথ্য কেন্দ্র কাম- সেবা বুথে যে কোন নাগরিক তার জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে জানতে পারবে। এছাড়া ও অনলাইনে মাধ্যমে সেবা গ্রহীতাগণকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্মার্ট ভূমি সেবা খাজনা দেওয়া, নাম জারী আবেদন করা সহ স্মার্ট ভূমি সেবা সম্পর্কে অবহিত করণ সহ ভূমি সংক্রান্ত সকল সমস্যা সেবা প্রদান করা হবে। উদ্বোধনী শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পথ পদনি করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সেবা গ্রহীতাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com