বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লস্করপুরে নৃশংস হামলার ঘটনায় জেল হাজতে মেম্বার পুত্র কাউছার ও তার সহযোগি সোহেল মিয়া

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে মোজাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলার ঘটনায় ময়না মেম্বার এর পুত্র মোঃ কাউছার মিয়া ও তার সহযোগি সোহেল মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ময়না মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে দাঙ্গা চালিয়ে আসছিলো। গত ৬ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়না মেম্বার ও লোকজনের নৃশংসতার শিকার হয়েছেন একই এলাকার মৃত আকছির মিয়ার পুত্র মোজাকির হোসেনসহ আরও কয়েকজন। এ সময় নিরীহ ১০/১৫ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ১৩ জুন হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করার পর উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করেন ময়না মেম্বার। সাময়িক জামিন পেয়েই আবারও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com