সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের জয়জয়কার

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৩টি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার হয়েছে। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন। তারা হচ্ছেন সদর উপজেলায় পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এ নির্বাচনেই বর্তমান চেয়ারম্যানরা জয়ী হয়েছেন। এর আগে দু’টি ধাপে ৪টি উপজেলায়ই বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। উল্লেখ্য, ৩টি উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com