রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

বিপুল সম্পদের মালিক হবিগঞ্জ মাতৃমঙ্গলের আয়া চন্দনা সরকার

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবিশ্বাস্য সম্পদের মালিক মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকার। অনুসন্ধানে জানা গেছে, চন্দনা রাণী সরকার হবিগঞ্জ মাতৃমঙ্গলে আসা রোগীদেরকে দুর্নীতি পরায়ন এক কর্মকর্তার ছত্র ছায়ায় লাখাই থানায় পোস্টিং থাকা সত্ত্বেও মাতৃমঙ্গলে থেকে দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ সমগ্র জেলাব্যাপী বিশাল সিজারিয়ান অপারেশন বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। যার ফলস্বরূপ মাতৃমঙ্গলে কোন রোগী ঢোকা মাত্রই ওই সিজার লাগবে বলে তার নির্দিষ্ট প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেন। বিনিময়ে প্রতিটি সিজারের রেফারেল বাবদ কখনো কখনো সিজার প্রতি তিন হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাতৃমঙ্গলেরই চন্দনার এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এভাবে প্রতিদিন ১০ থেকে ১৫টি পর্যন্ত সিজার রেফারেল বাবদ চন্দনা রাণী সরকার অনেক টাকা আয় করেন। ওই সূত্র আরো জানায়, চন্দনা রাণী সরকার এই বিপুল পরিমাণ টাকা দিয়ে পাশ্ববর্তী এক দেশে বিনিয়োগ করে জায়গাসহ কয়েকটি বাড়ি কিনেছেন। তাছাড়া চন্দনা রাণী সরকারের পোস্ট অফিসে সঞ্চয় পত্র, বিভিন্ন ব্যাংকে এফ, ডি, আরসহ বিপুল পরিমাণ টাকা জমা রেখেছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ১৭ (১) নম্বর ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চন্দনা রাণী সরকার দুর্নীতি পরায়ন ওই সাবেক কর্মকর্তার চেম্বারে অফিস টাইমেও তার সিজারিয়ান রেফারেল ব্যবসা টিকিয়ে রাখার জন্য নিয়মিত ডিউটি করে থাকেন। এ ব্যাপারে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com