সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকালে স্থানীয় সার গুদাম মাঠে উপজেলার প্রধান অতিথি হিসেবে তিনি এই প্রণোদনা বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা এতে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি প্রমুখ।
উপকারভোগী কৃষকদের মাঝে শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ৫৫০, নুরপুর ইউনিয়নে ৩৫০ জন, ব্রাহ্মনডুরা ইউনিয়নের ৪০০ জন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা আরও ২০০ জন। তাঁদের প্রত্যেককে ১০ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com