বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একপক্ষ মৃত মোক্তার হোসেনের পুত্র নবী হোসেন বাদি হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় বেশ কয়েকজন ঘটনাস্থলে না থেকেও আসামি হয়েছেন। এ ঘটনা নিয়ে গ্রামবাসীর মাঝে সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন ঘটনাস্থলে না থাকাস্বত্তেও কেন আসামি করা হয়েছে তা তদন্ত করা হউক। একই গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মোস্তফা কামাল, সালিক মিয়ার পুত্র মঈনুল ইসলাম, তার ভাই মোজাহিদ মিয়া ও হৃদয় মিয়া, মৃত ইয়াকুব মিয়ার পুত্র খালেদ মিয়া, কুতুব মিয়ার পুত্র শেখ আশরাফ, জসিমের পুত্র শেখ সাব্বির মিয়া, আলাউদ্দিনের পুত্র শেখ জুবায়ের, আব্দুল জলিলের পুত্র শাহ তোফাজ্জল, মৃত ইয়াকুব মিয়ার পুত্র শেখ মাসুমকে আসামি করা হয়। তবে ঘটনার দিন ৯ এপ্রিল রাত ১১টার দিকে ১নং আসামি লন্ডন প্রবাসী সমাজসেবক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল ওরফে আবু তালেব এতেকাফে ছিলেন, ২নং আসামি মইনুল ইসলাম নরসিংদী জেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন, ৮নং আসামি শেখ জুবায়ের ও ৯নং আসামি তোফাজ্জল বিদেশের কাজে ঢাকায় ছিলেন, ১০নং আসামি শেখ মাসুম সুনামগঞ্জে অবস্থান করছিলেন। অথচ তাদেরকে এ মামলায় জড়িত করা হয়। অনেকেই মনে করছেন প্রতিপক্ষ তাদের স্বার্থ হাসিল করতে আক্রোশ^ানিত হয়ে এসব লোকদের আসামি করেছেন। যা তদন্তের দাবি জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com