বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদে নির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় তিনি পরিষদে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও জেলা পরিষদের নারী-পুরুষ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে আলাদাভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা পরিষদ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান। নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার মনযোগ সহকারে সবার কথা শোনে দায়িত্ব পালনে সকলের আন্তরিকত সহযোগিতা কামনা করেছেন। এর আগে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া সরকারের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প যেন ফলপ্রসু হয় তার প্রতি গুরুত্ব দিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com